টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ৪০ অবৈধ দোকানপাট উচ্ছেদ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৭আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৩

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধভাবে রাস্তার ওপর গড়ে ওঠা ৪০টি দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে এ অভিযান চালানো হয়।

এই অভিযানে নেতৃত্ব দেন ক্যাম্প ২৬-এর নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ক্যাম্প ইন-চার্জ (যুগ্ম সচিব) আবদুল হান্নান। এ সময় উপস্থিল ছিলেন টেকনাফ নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের কর্মকর্তা সহকারী পুলিশ সুপার হাসান হাফিজুর রহমান প্রমুখ। 

ক্যাম্প-ইন-চার্জ (যুগ্মসচিব) আবদুল হান্নান বলেন, ‘ক্যাম্পের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সভায় উঠে এসেছে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য। ক্যাম্পে রাস্তার ওপর গড়ে ওঠা অবৈধ দোকানপাট অভিযানকাল চালানোয় বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে বৈঠকে সিদ্ধান্ত আসে অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে। তারই সূত্র ধরে আমরা এপিবিএনের সহায়তায় ক্যাম্পের বিভিন্ন ব্লকে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। এ সময় রাস্তার উপর গড়ে ওঠা অবৈধ ৪০টি দোকানপাট উচ্ছেদ করা হয়। এ ছাড়া ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশার নিয়ন্ত্রণহীন চলাচলসহ রেশনপণ্য অবৈধ কেনাবেচা বন্ধে আমরা কাজ করছি। পাশাপাশি ক্যাম্পের কাঁটাতারের মেরামতের চলবে। ক্যাম্পে অপরাধ রোধে আমরা একসঙ্গে কাজ করছি।’

এ বিষয়ে ১৬ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার বলেন, ‘ক্যাম্পে উচ্ছেদ অভিযানে আমরা সিআইসিকে সহায়তা করেছি। পাশাপাশি ক্যাম্পে অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে আমরা কাজ করে যাচ্ছি।’

/এমএএ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের