৪১ ঘণ্টা পর রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল শুরু

রাজশাহী প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫২আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫২

৪১ ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল আবার শুরু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিক আলী পাখি বাস চলাচল শুরুর ঘোষণা দেন।

এর আগে বেতন বৃদ্ধির দাবিতে রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টায় ঢাকার সঙ্গে রাজশাহীর বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা।

রফিক আলী পাখি জানান, মালিকপক্ষ বেতন বৃদ্ধির আশ্বাস দিয়েছে। তবে তারা আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সময় নিয়েছে। এ আশ্বাসের ভিত্তিতেই আপাতত বাস চলাচল স্বাভাবিক থাকবে।

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাজশাহী-ঢাকা রুটে চালক, সুপারভাইজার ও সহকারীদের বেতন অপ্রতুল। প্রায় এক দশক ধরে প্রতিটি ট্রিপে চালক পান ১ হাজার ১০০ টাকা, সুপারভাইজার ৫০০ টাকা এবং চালকের সহকারী ৪০০ টাকা। এই সামান্য বেতনে তাদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

বেতন বাড়ানোর দাবিতে রবিবার রাত ৯টা থেকে বাস বন্ধ করে দেন শ্রমিকরা। তবে পুরো সময় একতা ট্রান্সপোর্টের বাসগুলো চলাচল করেছে। সোমবার সারাদিনও একতা ছাড়া অন্য কোনও বাস ঢাকায় যায়নি। এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। অবশেষে ৪১ ঘণ্টা পর আবার স্বাভাবিক হলো এই রুটের বাস চলাচল।

/এমএএ/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
ঈদের তৃতীয় দিনেও রাজধানী ফাঁকা, ফিরছেন কেউ কেউ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম