বাগেরহাটে চলছে ৪৮ ঘণ্টার হরতাল

বাগেরহাট প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩১ আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩১

বাগেরহাটের চারটি সংসদীয় আসন থেকে একটি কমিয়ে তিনটি করার প্রতিবাদে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টায় জেলার প্রবেশদ্বারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এতে খুলনা-ঢাকা, খুলনা-পিরোজপুর, খুলনা-মোংলাসহ দূরপাল্লার ও অভ্যন্তরীণ সব রুটের যান চলাচল বন্ধ রয়েছে।

জেলার সরকারি-বেসরকারি অফিস-আদালত, দোকান-পাট, শিক্ষা প্রতিষ্ঠান, মোংলা বন্দর, ইপিজেডসহ সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রয়েছে। রাস্তা দিয়ে রিকশা-ভ্যানও চলতে দেওয়া হচ্ছে না। মোড়ে মোড়ে রাস্তা আটকে বিক্ষোভ করছেন হরতাল পালনকারীরা।

হরতাল আহ্বানকারীরা বলছেন, ‘গুরুত্বপূর্ণ এই জেলার একটি আসন কমিয়ে নির্বাচন কমিশন বাগেরহাটবাসীর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেছে। এই আসন বাগেরহাটে ফিরিয়ে দিতে হবে। সরকার যদি আমাদের দাবি মেনে না নেয়, তাহলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

এই হরতালে মোটরসাইকেল, ভ্যান-রিকশাও চলতে না দেওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

রবিবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এর আগে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়।

/এমএএ/
সম্পর্কিত
আমদানিকারককে হত্যা: হরতালে স্থবির নওয়াপাড়া নৌবন্দর
জনগণের শান্তি নষ্ট করে হরতাল করার সুযোগ কাউকে দেবো না: প্রধানমন্ত্রী
শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিত, রাঙামাটিতে হরতাল প্রত্যাহার
সর্বশেষ খবর
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি