ভোটের দিন জাবির হলে অবস্থান করা ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আটক

জাবি প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:১১আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের একটি কক্ষ থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় এক সহ-সভাপতিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে হলের ৪২৪ নম্বর কক্ষ থেকে তাকে আটক করা হয়।

আটক ছাত্রদল নেতা হাফিজুর রহমান সোহান কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতির পদে রয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ৩৬ ব্যাচের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।

অবৈধভাবে হলে অবস্থানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ক্যাম্পাসে এসেছিলাম রাতে। একটু শরীর খারাপ লাগায় এখানে হলে এসে শুয়ে পড়েছি।’

আবাসিক হলে অবস্থানের ক্ষেত্রে কোনও অনুমতি নেওয়া হয়েছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘না আমি কোনও অনুমতি নিইনি।’

এদিকে, আটকের পর ছাত্রদলের ওই নেতাকে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির হাতে তুলে দেওয়া হয়। রবীন্দ্রনাথ হল কেন্দ্রপ্রধান ও প্রভোস্ট অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, ‘নির্বাচন চলাকালে আবাসিক হলে সাবেক শিক্ষার্থীদের অবস্থান করা আচরণবিধির লঙ্ঘন। তাই আমরা তাকে প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দিচ্ছি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, ‘আটক ছাত্রদল নেতাকে সিকিউরিটি গার্ডের কাছে রাখা হয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করবো। যেহেতু সে সাবেক ছাত্র, কী জন্য এখানে এসেছে তা জেনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো। বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনা তদন্তে কমিটি গঠন
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি