জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা ছাত্রদলের

জাবি প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৯আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।  

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে অনিয়মের অভিযোগ তুলে ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী ভাসানী হলে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন।

এ সময় তানজিলা হোসাইন বৈশাখী অভিযোগ করে বলেন, ‘তাজউদ্দীন হলে আমাদের ঢুকতে দেয়নি। তালিকায় ভোটারদের ছবি নেই, ২১নং হলে মব সৃষ্টি করা হয়েছে। জাহানারা ইমাম হলে স্বতন্ত্র প্রার্থীর গায়ে হাত তোলা হয়েছে।’

এই নির্বাচন নিরপেক্ষতা হারিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘জামায়াত নেতার সরবরাহ করা ওএমআর মেশিন আমরা চাইনি। কিন্তু ওই প্রতিষ্ঠানের সরবরাহ করা ব্যালটেই ভোট হচ্ছে। ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী প্রশ্ন তুলেছেন, প্রশাসন কেন শতকরা ১০ শতাংশ অতিরিক্ত ব্যালট পেপার ছেপেছে। আমাদের প্রশ্ন, জামায়াত নেতার কোম্পানি থেকে ছাপানো ব্যালটের শতকরা ১০ থেকে ২০ শতাংশ শিবিরকে দেওয়া হয়েছে কিনা?’

কারচুপির অভিযোগ করে বৈশাখী বলেন, ‘মেয়েদের হলে একই ভোটার বারবার ভোট দিতে গেছেন। শিবিরপন্থি সাংবাদিকরা ছাত্রদলের প্রার্থীদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। সুষ্ঠু নির্বাচন হচ্ছে না। এটি কারচুপি ও প্রহসনের নির্বাচন। তাই নির্বাচন বর্জন করতে বাধ্য হচ্ছি। নির্বাচনে শিক্ষার্থীদের রায়ের প্রতিফলন হচ্ছে না।’

/এফআর/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
৮ বছর ধরে থাকা ছাত্রদলের এক জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
পরীক্ষায় এআইয়ের ব্যবহার: ঢাবির ছাত্রদল ও শিবির নেতার শাস্তি
কনসার্টের স্টেজে বসা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ
সর্বশেষ খবর
আট দফা যেকোনও সময় ১ দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির
আট দফা যেকোনও সময় ১ দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির
ফেসবুকের ভ্রমণ পোস্ট দেখে গন্তব্য বাছাইয়ের আগে যা যাচাই করবেন
ফেসবুকের ভ্রমণ পোস্ট দেখে গন্তব্য বাছাইয়ের আগে যা যাচাই করবেন
বিষপানে অসুস্থ বাবা ও মারা যাওয়া তিন সন্তানের পরিচয় মিলেছে
বিষপানে অসুস্থ বাবা ও মারা যাওয়া তিন সন্তানের পরিচয় মিলেছে
এআইয়ের পর এবার এজিআই, গবেষণা গুগল ইনস্টিটিউট
এআইয়ের পর এবার এজিআই, গবেষণা গুগল ইনস্টিটিউট
সর্বাধিক পঠিত
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড