কমলগঞ্জে ঝড়ে দেয়াল ধসে একজনের মৃত্যু

শ্রীমঙ্গল প্রতিনিধি
২৯ মার্চ ২০১৬, ২২:২০আপডেট : ২৯ মার্চ ২০১৬, ২২:৩১

কমলগঞ্জে ঝড়ে দেয়াল ধসে একজনের মৃত্যু মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নে দেয়াল ধসে পুতুল মিয়া ওরফে আয়াত আলী (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৮ মার্চ) রাতে উপজেলা দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামে ঝড়ের সময় এ ঘটনা ঘটে। পুলিশ মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতালে পাঠিয়েছে।
জানা গেছে, সোমবার সারাদিন কখনও ভারী বৃষ্টি আবার কখনও হালকা ঝড়ো বাতাসের সময় ঘরের মাটির দেয়াল ধ্বসে পুতুল মিয়া (৪০) ঘটনাস্থলেই  মৃত্যু হয়।
এসময় একই ঘরে থাকা গৃহীনি মস্তুরা বেগম (২২) গুরুতর আহত হন। আহতবস্থায় তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে।
কমলগঞ্জ থানার ওসি বদরুল ইসলাম বলেন,  লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম