দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে প্রাইভেটকারের ধাক্কা, বাবা-মেয়ে নিহত

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫১আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে পেছনে থেকে প্রাইভেটকার ধাক্কা দিলে ঘটনাস্থলে দুই জন নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেইনে ঠাকুরদিঘী বাজারের বায়তুস সুলতান জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।

এ সময় আহত হন প্রাইভেটকারে থাকা আরও চার জন। তাদের মধ্যে দুই জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন– গোলাম সরোয়ার (৪২) এবং তার তিন বছরের শিশুকন্যা মুসকান। গোলাম সরোয়ার ঢাকার তুরাগ থানা এলাকার উত্তরা ১০নং সেক্টরের বামনাটে আক্কাস আলী মার্কেট এলাকার মৃত এমদাদুল হকের ছেলে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক বোরহান উদ্দিন বলেন, ‘মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে (ঢাকা মেট্রো উ-১১-৭১৬৮) পেছন থেকে আসা বেপরোয়া গতির প্রাইভেটকার (ঢাকা মেট্রো ঘ-১৩-৭৩৪৮) ধাক্কা দিলে ঘটনাস্থলে দুই জন নিহত হন। আহত হন আরও চার জন। চালকের চোখে ঘুমের কারণে এমন দুর্ঘটনা ঘটেছে।’

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস, স্থানীয় লোকজনের সহায়তায় হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার দুই জনকে মৃত ঘোষণা করেন। প্রাইভেটকারে থাকা আরও চার জন আহত হন। দুজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যান ও প্রাইভেটকার জব্দ করা হয়। মহাসড়কে বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম