জাবিতে রবিবার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ

জাবি প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৯আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ক্যাম্পাসে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে রবিবার সব ধরনের অ্যাকাডেমিক-প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী রবিবার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা ও অফিস কার্যক্রম স্থগিত থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবা (চিকিৎসাকেন্দ্র, বিদ্যুৎ ও পানি সরবরাহ, নিরাপত্তা টিম) যথারীতি চালু থাকবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

আগামী সোমবার ক্লাস চলবে, তবে ফাইনাল পরীক্ষা স্থগিত থাকবে।

উল্লেখ্য, জাকসু নির্বাচন গত (১১ সেপ্টেম্বর) বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। ২১টি হলের ভোট গণনা শেষ হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ।

প্রশাসন সূত্রে জানা যায়, বিকাল ৪টায় ফলাফল ঘোষণা করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
তিন দিনের আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করলেন জাবি শিক্ষার্থীরা
এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী