নাফ নদ থেকে ২ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৮আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৮

কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদে অভিযান চালিয়ে ২ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার ভোরে এ অভিযান চালানো হয়।

এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তিন জনকে পলাতক আসামি করা হয়েছে। 

পলাতক আসামিরা হলো– টেকনাফ জাদীমুড়া এলাকার মৃত সুলতান আহমেদের ছেলে আব্দুর রহিম বাদশা (৪২)। দমদমিয়া এলাকার নুর আলমের ছেলে মোহাম্মদ আয়াজ রুবেল (২৬)। দমদমিয়া এলাকার ইসমাইলের ছেলে জসিম উদ্দিন (২৫)।

এই তথ্য নিশ্চিত করে টেকনাফ (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, ভোর ৫টার দিকে মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান নাফ নদী দিয়ে বাংলাদেশে পাচার হতে পারে– এমন তথ্যের ভিত্তিতে বিজিবি টহলদল নাফ নদে অবস্থান করে। পরে তিন ব্যক্তিকে সাঁতরে বাংলাদেশে আসতে দেখে বিজিবি তাদের ধাওয়া করে। এ সময় পাচারকারীরা মাদকের প্যাকেটগুলো নদীতেই ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পানিতে ভাসমান প্যাকেটগুলো উদ্ধার করে ২ লাখ ৪০ হাজার ইয়াবা পাওয়া যায়। অপরাধীরা সীমান্ত অতিক্রম করে মিয়ানমার অংশে ঢুকে পড়ায় ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

/এমএএ/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
নাফ নদীতে সশস্ত্র দুর্বৃত্তদের তাণ্ডব, সীমান্তে আতঙ্ক
মোদির আমন্ত্রণে ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম