যশোরের শার্শায় কিশোরী মেয়েকে বিয়ে দেওয়ার অভিযোগে মেয়ের বাবা আসাদুল ইসলামকে (৪১)এক সপ্তাহের কারাদণ্ড দিয়েছে উপজেলা ভ্রাম্যমাণ আদালত।
শার্শা থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন জানান,দণ্ডপ্রাপ্ত আসাদুলকে মঙ্গলবার বেলা সাড়ে বারোটার সময় যশোর কারাগারে পাঠানো হয়েছে ।
এর আগে সোমবার রাতে উপজেলা নির্বাহী অফিসার আব্দুস ছালাম এই দণ্ডাদেশ দেন।
/এনএস/এমএসএম








