কটিয়াদীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর হামলা

কিশোরগঞ্জ প্রতিনিধি
৩০ মার্চ ২০১৬, ০৭:৩০আপডেট : ৩০ মার্চ ২০১৬, ০৯:৩৮

কিশোরগঞ্জ কিশোরঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র- ঘোড়া) এবং বর্তমান চেয়ারম্যান মো. হাবিবুর রহমানের ওপর হামলার অভিযোগ উঠেছে। ওই ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী কামাল হোসেন মিলনের সমর্থকরা এই হামলা করে বলে অভিযোগ করেছেন হাবিবুর।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কটিয়াদীর বনগ্রাম ইউনিয়নের পশ্চিম পাড়ায় উঠান বৈঠকের সময় এই হামলার ঘটনা ঘটে। কটিয়াদি থানার এসআই হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হাবিবুর রহমান অভিযোগ করে জানান, তার মোটরসাইকেল, মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে হামলাকারীরা। এ সময় হাবিবের ড্রাইভার মোবারক হোসেন ও নাতিন কাননকে খুর দিয়ে মারাত্মক জখম করে তারা।
এ সম্পর্কে জানতে আওয়ামী লীগের প্রার্থী কামাল হোসেনের মোবাইলে ফোন করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
এসআই হুমায়ুন বলেন, পুলিশ মোটর সাইকেলটি উদ্ধারের চেষ্টা করছে। এ ব্যাপারে কটিয়াদী থানায় মামলার প্রস্তুতি চলছে।

/এনএস/এমএসএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম