বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার যাত্রী বউ-শাশুড়িসহ ৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৬ আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৬

চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারী পৌরসভার সোনাই বটতল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঈগল পরিবহনের যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী বউ-শ্বাশুড়িসহ তিন জন নিহত হয়েছেন। বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আরও একটি সিএনজি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– চন্দনাইশ পৌরসভার কারেজির বাড়ির ফাতেমা বেগম (৭৫), তার পুত্রবধূ শামিমা আকতার (৪২) এবং ওষুধ কোম্পানি অপসোনিনের এমআর মো. শরীফ (৩০)। শরীফের বাড়ি ময়মনসিংহ জেলায়।

এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহতরা হলেন– অটোরিকশাচালক মাহবুব, জুকুম বাহার, জাকের হোসেন, মারুফ, পলাশ,  রহিম ও বেবি আকতার।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, নিহতরা সিএনজি অটোরিকশায় করে দোহাজারী থেকে ডাক্তার দেখিয়ে চন্দনাইশ পৌর এলাকায় বাড়িতে যাচ্ছিলেন।

আহতদের প্রথমে দোহাজারী উপজেলা হাসপাতাল ও বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, নিহত ফাতেমা বেগম এলডিপির চেয়ারম্যান সাবেক মন্ত্রী কর্নেল অলি আহমদের ভাগনি।

বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সৈকত চন্দ্র পাল জানান, দুর্ঘটনায় আহত ছয় জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে দুই জনকে মৃত ঘোষণা করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত অবস্থায় চার জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মাহবুব আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। আরও ৮-১০ জন আহত হন। দুর্ঘটনাকবলিত গাড়ি ও ঘাতক ঈগল পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’ 

/এমএএ/
সম্পর্কিত
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
গ্যাসের দাম বাড়েনি: সিএনজি ভাড়ায় নৈরাজ্য কেন
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক