রশিদপুরের ৩ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

হবিগঞ্জ প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৯আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৯

দেশের জ্বালানি খাতে যুক্ত হলো নতুন সাফল্য। হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাস ফিল্ডের তিন নম্বর কূপ থেকে প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ৪০ মিনিট থেকে এ সরবরাহ কার্যক্রম শুরু হয়।

দীর্ঘ সংস্কার শেষে নতুন স্তরে গ্যাসের এই সন্ধানকে বড় অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। রবিবার দিনভর কূপের গুণগত মান, চাপ, তাপমাত্রা ও নিরাপত্তা পরীক্ষা শেষে রাত ১০টায় মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের উপমহাব্যবস্থাপক (অপারেশন) সুমন বিকাশ দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বর্তমানে প্রতিষ্ঠানটির অধীনে জাতীয় গ্রিডে দৈনিক মোট ৮০ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে।’

এর আগে গত জুলাইয়ে তিন নম্বর কূপে পানি ও বালুপ্রবাহ বেড়ে যাওয়ায় পুনরায় সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। বাপেক্সের তত্ত্বাবধানে প্রায় ৭৩ কোটি টাকা ব্যয়ে যৌথভাবে সংস্কার কাজ শুরু হয় ১২ জুলাই থেকে। অবশেষে গত ৫ সেপ্টেম্বর নতুন স্তরে গ্যাসের সন্ধান মেলে।

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুল জলিল প্রামাণিক জানান, কূপটিতে পর্যাপ্ত রিজার্ভ রয়েছে। আগামী ১০ বছরে এখান থেকে প্রায় ২৫ বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে, যার বাজারমূল্য প্রায় ৪ হাজার ৭শ কোটি টাকা।

একই বিষয়ে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফজলুল হক বলেন, ‘কূপে যথেষ্ট চাপ বিদ্যমান, যা নিশ্চিত করছে আগামী এক দশক পর্যাপ্ত পরিমাণ গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।’

/এমএএ/
সম্পর্কিত
গ্যাস সংকটের প্রতিবাদে সিএনজি চালকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা মালিকদের
তীব্র গ্যাস সংকট, কী বলছে তিতাস
সর্বশেষ খবর
ফের নতুন মামলায় গ্রেফতার সাবেক এমপি পাভেল  
ফের নতুন মামলায় গ্রেফতার সাবেক এমপি পাভেল  
বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে
বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে
একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন
একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন
টি-টোয়েন্টি সিরিজ জিতে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে তানজিদ 
টি-টোয়েন্টি সিরিজ জিতে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে তানজিদ 
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু