শ্লীলতাহানির পর মাথা ন্যাড়া

দোষীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ এমপির

লক্ষ্মীপুর ও চাঁদপুর প্রতিনিধি
৩০ মার্চ ২০১৬, ০৯:৪২আপডেট : ৩০ মার্চ ২০১৬, ১৪:৩৬

খুশিদা বেগমের সঙ্গে দেখা করলেন এমপি

মিথ্যা অপবাদ দিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ১নং কাঞ্চনপুর ইউনিয়নে এক নারীর শ্লীলতাহানির পর চুল কেটে নেওয়ার ঘটনার সাত দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত আসামিরা গ্রেফতার হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন নারী সংসদ সদস্য নূরজাহান বেগম মুক্তা।

মঙ্গলবার নির্যাতিতা খুরশিদা বেগমকে দেখতে যান তিনি। এসময় তিনি ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতারের নির্দেশ দেন।

তিনি বলেন, ‘এ সরকারের আমলেই নারীদের ক্ষমতায়ন হয়েছে এবং নারীরা সমাজে শুধু নারী নয়, একজন মানুষ হিসেবে স্বীকৃতি পেয়েছেন। এ সরকার সন্ত্রাস, মাদক, নারী নির্যাতন, ইভটিজিংসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডকে আশ্রয়-প্রশ্রয় দেয় না। অপরাধীরা যে দলেরই হোক তাদেরকে আইনের আওয়তায় আনা হবে। খুরশিদার ওপর নির্যাতনকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে।’

এ সময় তিনি খুরশিদার সুচিকিৎসা ও তার সন্তানদের দেখভালের দায়িত্ব নেন। একইসঙ্গে তাকে একটি সেলাই মেশিন প্রদান করেন এবং খুব দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করার আশ্বাস দেন।

প্রসঙ্গত, গত ২২ মার্চ মঙ্গলবার বিকালে কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়ায় নির্মাণ শ্রমিকের কাজ শেষে বাড়ি ফেরার সময় খুশিদাকে ঘরের ভেতর ডেকে নিয়ে দুর্বৃত্তরা তার শ্লীলতাহানি করে। পরে ‘পরকীয়ার অপবাদ দিয়ে’ গাছের সঙ্গে বেঁধে শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ৩ জনকে আসামি করে রামগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে হাছিনা বেগম নামে এক নারীকে। তবে ঘটনার মূল হোতাদের এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

ঘটনার সঙ্গে সাতজন জড়িত থাকলেও মামলায় আসামি করা হয় তিনজনকে। অন্যদের ‘অজ্ঞাতে কারণে’ আসামি করা হয়নি বলে অভিযোগ করেন নির্যাতিতার চাচাত ভাই আবুল বাশার। মামলার প্রধান দুই আসামি নুর হোসেন ও আব্দুল আজিজকে পুলিশ এখনও ধরতে পারেনি বলে তিনি জানান।

 /এসটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম