মহেশখালীতে ৩ পুলিশ গুলিবিদ্ধের ঘটনার প্রধান আসামি গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৯ আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩০

কক্সবাজারের মহেশখালীতে টহল টিমের ওপর সশস্ত্র হামলা চালিয়ে পুলিশের তিন সদস্যকে গুলিবিদ্ধ করার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ও একাধিক মামলার পলাতক আসামি আবু সৈয়দ (২৫) গ্রেফতার হয়েছে। এ সময় তিনটি আগ্নেয়াস্ত্র ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত জানাতে মঙ্গলবার দুপুরে কক্সবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ সাইফউদ্দিন শাহীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১টার দিকে বান্দরবান জেলার লামা উপজেলা থেকে তাকে গ্রেফতার করে মহেশখালী থানা পুলিশ।

১১ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের আফজলিয়াপাড়া এলাকায় টহলরত পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় আবু সৈয়দের নেতৃত্বাধীন সশস্ত্র একটি দল। এতে এএসআই সেলিম মিয়া, কনস্টেবল সোহেল রানা ও কনস্টেবল মাসুদ হোসেন গুরুতর আহত হন। এ ঘটনায় মহেশখালী থানায় মামলা (নং-২০) দায়ের করা হয়।

গ্রেফতারের পর আবু সৈয়দের স্বীকারোক্তি অনুযায়ী তার ইউনুসখালীর নিজ বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশি একনলা বন্দুক, দুটি এলজি ও তিনটি কার্তুজ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আবু সৈয়দের বিরুদ্ধে মহেশখালী থানায় ডাকাতি ও পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে। সোমবার রাতে তাকে গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে রবিবার মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতসহ একাধিক মামলার পলাতক ৮ আসামিকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের পর পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের মামলার প্রধান আসামি আবু সৈয়দকে গ্রেফতার করা হয়েছে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক