সাপের কামড়ে দুই গৃহবধূর মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৫, ২২:১৫ আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২২:১৫

দিনাজপুরের ফুলবাড়ীতে সাপের কামড়ে দুই গৃহবধূর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার সকালে উপজেলার রাজারামপুর ও রামেশ্বরপুর এলাকায় এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন– উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর গোয়ালপাড়া গ্রামের কৃষ্ণ চন্দ্রের স্ত্রী কণিকা রানী (৪৫); কাজিহাল ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের স্ত্রী বুলবুলি বেগম (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর গোয়ালপাড়া গ্রামের গৃহবধূ কণিকা রান্না করার সময় হঠাৎ খড়ির মধ্যে থেকে সাপ বেরিয়ে এসে কামড় দেয়। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

অপরদিকে, সকালে কাজিহাল ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের গৃহবধূ বুলবুলি বেগম মাটির চুলা থেকে ছাই তুলতে গেলে সাপে কামড় দেয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে যাওয়ার পথেই তিনিও মারা যান।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) নুরে আলম জানান, সাপের কামড়ে রোগীর উপসর্গ ও সাপের জাত নির্ণয় করে অ্যান্টিভেনম ইনজেকশন দেওয়া হয়। যে দুই রোগী এসেছিলেন তাদের উপসর্গ ও জাত নির্ণয় করা যায়নি। পাশাপাশি তাদের অসুস্থতা বেশি ছিল। এজন্য উন্নত চিকিৎসার জন্য তাদের দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উল্লেখ্য, এর আগে রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টায় উপজেলার কাজিহাল ইউনিয়নের পুকুরি সিংপাড়া এলাকার শ্যামল রায়ের স্ত্রী বিনা রানী (৪৫) মাটির ঘরের মেঝেতে গর্ত দেখতে পেয়ে পা দিয়ে গর্তের মুখ বন্ধ করার চেষ্টা করেন। এ সময় গর্তের ভেতরে থাকা সাপ তার পায়ে কামড় দেয়। মুহূর্তেই ছটফট করতে করতে তিনি মারা যান।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম