রাবিতে ছাত্রলীগ নেতাকে দলীয় নেতাকর্মীদের মারধর

রাবি প্রতিনিধি
৩০ মার্চ ২০১৬, ১১:১৭আপডেট : ৩০ মার্চ ২০১৬, ১১:১৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়হলে সিট দখলকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের এক নেতাকে মারধর করেছে অন্য গ্রুপের কর্মীরা। এ ঘটনা মীমাংসার করতে নিয়ে দ্বিতীয় দফায় মারামারির ঘটনা ঘটে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফোকলোর চত্বরে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার মিলন হোসেন হল শাখা ছাত্রলীগের সহসভাপতি। তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান  বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তাকে আহত অবস্থায় বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত পৌনে ৯টার দিকে মিলন তার এক ছোট ভাইকে হলের ৩৫৮ নং কক্ষে ওঠানোর জন্য নিয়ে যায়। ওই কক্ষে কাজী বাহার নামে এক ছাত্রলীগকর্মী তার অনাবাসিক বন্ধু ওলিউল্লাহকে উঠায়। এ সময় মিলন ওলিউল্লাহকে হল থেকে নেমে যেতে বললে বাহার বাধা দেয়। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেজান মাহমুদের সহযোগী আরিফুল ইসলাম রাহাত, ফুয়াদ, চন্দনসহ কয়েকজন মিলনকে হল গেটের সামনে মারধর করে।
এরপর রাত ১১টার দিকে মীমাংসার জন্য বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হসান বিপ্লব মিলন ও অপর পক্ষের নেতাকর্মীদের ডেকে নেন। সেখানে কথাবলার একপর্যায়ে মিলন  ঘুষি মারেন রাহাতকে। এ সময় সেজান ও আরিফুল ইসলাম রাহাতসহ কয়েকজন মিলনকে বেধড়ক মারধর করে।

এ বিষয়ে মিলনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তারা সিট বাণিজ্য করে। আমি ওই কক্ষে একটি বৈধ ছেলেকে ওঠানোর জন্য নিয়ে গিয়েছিলাম। সেখানে তাদের সঙ্গে কথাকাটাকাটি হয়। পরে তারা আমাকে মারধর করে।

এ ব্যাপারে রাহাত বলেন, তেমন কিছু হয়নি। সামান্য ধাক্কাধাক্কি হয়েছে।

মেডিক্যালে ভর্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অসুস্থবোধ করছিল তাই তাকে মেডিক্যালে নেওয়া হয়েছে। আমিও মেডিক্যালে এসেছি।’

সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেজান মাহমুদ বলেন, নিজেদের মধ্যে ঝামেলা হয়েছিল। মিলন আমার ছেলেদের ধাক্কা দিলে তাদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। তবে দ্বিতীয় দফা মারামারির বিষয়টি অস্বীকার করেন সেজান।

ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবের কাছে জানতে চাইলে তিনি বলেন, ছোটভাই-বড়ভাইদের মধ্যে একটু ঝামেলা হয়েছিল। পরে বিষয়টি মীমাংসা করে দিয়েছি।’

তবে দ্বিতীয় দফা মারধরে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মিলনকে মারধর করা হয়নি। এর আগে হলে ধাক্কাধাক্কির ঘটনায় মাথায় আঘাত পাওয়ায় তাকে মেডিক্যালে নেওয়া হয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম