রংপুরে পুলিশের এসআই ও পলিটেকনিক শিক্ষকের সম্পদ ক্রোক করেছে দুদক 

রংপুর প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫০আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫০

অবৈধ সম্পদ অর্জনের মামলায় রংপুর নগরীর এক পুলিশ কর্মকর্তার তিনতলা বাড়ি এবং পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক শিক্ষকের বাড়ি ও মার্কেটসহ এক একর জমি ক্রোক করেছে রংপুর দুর্নীতি দমন কমিশন-দুদক। বুধবার বিকালে আদালতের নির্দেশে এ সম্পদ জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদক রংপুরের সমন্বিত কার্যালয়ের উপসহকারী পরিচালক জয়ন্ত সাহা।

দুদক জানায়, বর্তমানে দিনাজপুর জেলার পার্বতীপুরে চাকরিরত এসআই দুলাল হোসেন রংপুর নগরীর নিউ জুম্মাপাড়ায় তিনতলা বাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বাস করছেন এবং ভাড়া দিয়েছেন। তার বিরুদ্ধে প্রায় দেড় কোটি টাকা মূল্যের জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ ব্যাপারে ওই পুলিশ কর্মকর্তাকে একাধিকবার সম্পদের অর্জনের উৎস জানতে চাওয়া হলেও তিনি ওই বাড়ি তৈরি করার প্রয়োজনীয় তথ্য দিতে পারেননি।

অন্যদিকে, একই এলাকায় অবস্থিত আবু হেনা আশিকুর রহমান নামে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ইন্সট্রাকটরের বিরুদ্ধে এক একরের বেশি জমিতে মার্কেট, বাড়িসহ অন্যান্য স্থাপনা নির্মাণ করার অভিযোগ রয়েছে। তিনি প্রায় ৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। এই দুজনের সম্পদ যাতে অন্য কারও কাছে হস্তান্তর করতে না পারেন সে জন্য রংপুরের বিশেষ জজ আদালতে ক্রোক করার আবেদন করা হয়। আদালত তাদের সম্পদ ক্রোক করার আদেশ দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী দুলাল হোসেন ও আবু হেনা আশিকুর রহমানের স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক করে সাইন বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে।

দুদকের অভিযানে সহকারী পরিচালক বেলাল হোসেন ও সমন্বিত কার্যালয়ের অন্য কর্মকর্তারা অংশ নেন।

এ অভিযানে অংশ নেওয়া দুদকের উপসহকারী পরিচালক জয়ন্ত সাহা জানান, ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগে তদন্ত চলছে। সম্পদগুলো যাতে অন্য কারও কাছে হস্তান্তর করতে না পারে সে জন্য আদালতের নির্দেশ অনুযায়ী ক্রোক করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি