নওগাঁ সীমান্তে ১৬ জনকে পুশইন করেছে বিএসএফ

নওগাঁ প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৭ আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৮

নওগাঁর পত্নীতলা সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় নওগাঁর বিজিবি-১৪ (পত্নীতলা) ক্যাম্প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানা গেছে, শুক্রবার ভোরে উপজেলার শীতলমাঠ বিওপির সীমান্ত পিলার ২৫৪/১-এসের কাছ দিয়ে বিএসএফ ওই ব্যক্তিদের বাংলাদেশে পুশইন করে বিএসএফ। বিষয়টি জানতে পেরে বিজিবি পত্নীতলা ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুশইন করা ১৬ জন সীমান্তের ঘুরকী গ্রামের পাকা রাস্তা সংলগ্ন চা দোকানের পাশে ঘোরাফেরা করছিলেন। বিজিবির টহল দলের সদস্যরা বিষয়টি জানতে পেরে তাদের আটক করেন। আটক ব্যক্তিদের মধ্যে সাত জন পুরুষ, পাঁচ শিশু ও চার জন নারী।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম