চট্টগ্রামে ডেঙ্গু-চিকুনগুনিয়ায় আরও ৫১ জন আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০০আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০০

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে ৩৩ জন এবং চিকুনগুনিয়ায় ১৮ জন আক্রান্ত হয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।

ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে ১০ জন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে, ৭ জন বিআইটিআইডি হাসপাতালে, চট্টগ্রাম সিএমএইচে ১ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং বেসরকারি হাসপাতালে ১৪ জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, চট্টগ্রামে চলতি বছর ২ হাজার ২৫৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১৯ জন। গেল আগস্ট মাসে ৭০৫ জন এবং সেপ্টেম্বর মাসের এ পর্যন্ত ৬৭৪ জন আক্রান্ত হন।

চলতি বছর মোট আক্রান্তদের মধ্যে ১ হাজার ২১১ জন নগরীর এবং ১ হাজার ৪৩ জন জেলার অন্য এলাকার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে ১ হাজার ১৮৮ জন পুরুষ, ৬৮২ জন নারী এবং ৩৮৪ জন শিশু রয়েছে।

অপরদিকে, চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৪০ জন। এর মধ্যে শিশু ২৪৬ জন, পুরুষ ১ হাজার ৮১৭ জন, নারী ১ হাজার ৫৯ জন।

চট্টগ্রামে উপজেলা পর্যায়ে ১ হাজার ৪৩ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে সীতাকুণ্ডে ৩৮৪, বাঁশখালীতে ১৬৫, আনোয়ারায় ৯৫, লোহাগাড়ায় ৯৪, সাতকানিয়ায় ৭০, রাউজানে ৩৪, কর্ণফুলীতে ৪৭, হাটহাজারীতে ২৯, চন্দনাইশে ২৭, পটিয়ায় ২৭ জন, মীরসরাইয়ে ১৭ জন, বোয়ালখালীতে ১১, ফটিকছড়িতে ১৬, রাঙ্গুনিয়ায় ১৪ ও সন্দ্বীপে ১৪ জন রয়েছেন।

২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৪ হাজার ৩২৩ জন এবং মারা গেছেন ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হন ১৪ হাজার ৮৭ জন এবং মারা গেছেন ১০৭ জন। ২০২২ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৫ হাজার ৪৪৫ জন এবং মারা যান ৪১ জন।

/এমএএ/
সম্পর্কিত
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের