বরগুনায় ডেঙ্গুতে শিশুর মৃত্যু, নতুন আক্রান্তের সংখ্যা ৪৬

বরগুনা প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩২আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩২

বরগুনায় ডেঙ্গুর ভয়াবহতা যেন কাটছে না। আবারও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তানহা নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকা সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত তানহা বরগুনা সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের রায়বোগ এলাকার খায়রুল বাশারের মেয়ে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বরগুনা সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ২৯ জন। এ ছাড়া আমতলীতে ২, তালতলীতে ৩, বেতাগীতে ৪ এবং পাথরঘাটায় আক্রান্ত রোগীর সংখ্যা ৮ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১৫০ জন।

এ বছর জেলায় এখন পর্যন্ত ৭ হাজার ৮৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৯৩৩ জন। এ ছাড়া বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ১১ জন আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বরগুনার বাইরে চিকিৎসা নিয়ে মারা গেছেন আরও ৪০ জন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে।

বরগুনা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, বর্ষা যতদিন থাকবে জেলার হাসপাতাল গুলোতে রোগীর সংখ্যা বাড়বে কমবে। তবে কবে নাগাত ডেঙ্গু নির্মূল হবে তা বলা যাচ্ছে না। এখন ধরে  নিতে হবে এই ডেঙ্গু স্থায়ী সমস্যা। সকলে সচেতন না হলে এখনো যে পরিমাণে বর্ষা হচ্ছে তাতে আরও আক্রান্তে সংখ্যা বাড়তে পারে। তবে যতদিন বর্ষা রয়েছে ততদিন সকলকে সচেতন থাকতে হবে।

/এমএএ/
সম্পর্কিত
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী