যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নে নির্বাচন কাল

যশোর প্রতিনিধি।।
৩০ মার্চ ২০১৬, ১৫:২৭আপডেট : ৩০ মার্চ ২০১৬, ১৭:০১

যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নে নির্বাচন কাল

যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নে ভোটগ্রহণের প্রস্তুতি শেষ পর্যায়ে। বুধবার দুপুর থেকেই ইউনিয়নগুলোর বিভিন্ন কেন্দ্রে ব্যালট বাক্স পাঠানো শুরু হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচনি এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনী টহল শুরু দিচ্ছে।

যশোর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ওয়াহিদা আফরোজ জানান, উপজেলার ১৫টি ইউনিয়নে বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের জন্য ১৬২টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসাররা যার যার কেন্দ্রের জন্য নির্বাচনি সামগ্রী নিয়ে গেছেন।

যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানান,নির্বাচনি পরিবেশ শান্তিপূর্ণ রাখতে মঙ্গলবার সকাল থেকেই পুলিশ ছাড়াও বিজিবি ও র‌্যাব টহল দিচ্ছে। নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপিসহ ৩৪ জন চেয়ারম্যান প্রার্থী এবং ৪৬৪ জন সাধারণ সদস্য ও ১২৯ জন মহিলা সদস্য প্রতিদ্বন্দ্বিতা করবে।

প্রসঙ্গত, যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নে ৩ লাখ ৭৪ হাজার ৮৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরইমধ্যে চেয়ারম্যান পদে ৩  আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

/জেবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম