খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতার ধর্ষণবিরোধী মহাসমাবেশ

খাগড়াছড়ি প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১১আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১১

খাগড়াছড়িতে অষ্টম শ্রেণির শিক্ষার্থী এক কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে এবং পাহাড়ের নারী নিপীড়নের বিরুদ্ধে মহাসমাবেশ করেছে জুম্ম ছাত্র জনতা। শুক্রবার সকালে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে জমায়েত হয়ে বিক্ষোভ এ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চেঙ্গি স্কয়ারে গিয়ে বিক্ষোভ সমাবেশ করে। এ সময় বক্তব্য দেন জুম্ম ছাত্র জনতার প্রতিনিধি কৃপায়ন ত্রিপুরা, কবিতা চাকমা, আকাশ ত্রিপুরা মারমা ও উক্যনু মারমা।

এ সময় বক্তারা বলেন, ‘পাহাড়ে নারী ধর্ষণের বিচার না হওয়ার কারণে ধর্ষণকারীরা বার বার পার পেয়ে যায়। এ কারণে ধর্ষণের মতো জঘন্য ঘটনা বার বার ঘটে থাকে।’ তারা এই ঘটনাসহ সব ধর্ষকদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বিক্ষোভ সমাবেশ চলাকালে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখা হয় এবং যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিঘ্নিত হয় সাধারণ জনগণের চলাচলে। এ সময় সেনাবাহিনীর একটি টহল গাড়িতে বিক্ষোভকারীরা হামলা ও ভাঙচুর চালায়।

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় খাগড়াছড়িতে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে এক দল দৃর্বৃত্ত। তখন থেকে আন্দোলন করে আসছে জুম্ম ছাত্র জনতা নামে একটি ছাত্র সংগঠন।

/এমএএ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী