বাসের চাপায় প্রাণ হারালেন ইজিবাইকের চার যাত্রী

গোপালগঞ্জ প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৭ আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৭

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। যাত্রীবাহী বাসের চাপায় ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাঝিগাতী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত চার জনের মধ্যে এখন পর্যন্ত একজনের পরিচয় জানা গেছে। নিহতের নাম ওবায়দুল শেখ (৪৮)। তিনি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের আব্দুর রাজ্জাক শেখের ছেলে। পেশায় মাছ ব্যবসায়ী।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. রাসেল মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে একটি ইজিবাইক মাদারীপুর থেকে ফরিদপুরের আলফাডাঙ্গার দিকে যাচ্ছিল। এ সময় কাশিয়ানীর মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হতে গেলে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ইজিবাইককে চাপা দেয়।

এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং অপর ছয় জন আহত হন। আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। গুরুতর আহত তিন জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন আরও দুই জনের মৃত্যু হয়।

/এমএএ/
সম্পর্কিত
কক্সবাজারে ঘুরতে গিয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
দুর্ঘটনা দেখতে থামলো বাস, পেছন থেকে আরেক বাসের ধাক্কায় একজনের মৃত্যু
তিন্দুতে পর্যটকবাহী জিপ খাদে, ২ পর্যটক নিহত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি