গাজীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪ জনের

 গাজীপুর প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২১আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩০

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ চার জন নিহত এবং আরও চার জন আহত হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) গাজীপুর মহানগরীর পুবাইল থানাধীন সমরসিং এলাকায় এবং সদর থানার সালনা এলাকায় এসব ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমিরুল ইসলাম জানান, সোমবার দুপুরে পূবাইল থানার তালটিয়া (পূর্বপাড়া) এলাকার মানিক মিয়ার ছেলে শান্ত (১৫) এবং একই এলাকার বাথানবাড়ীর জামান মিয়ার ছেলে লিখন (২১) একটি মোটরসাইকেলে বেপরোয়া গতিতে ভুলতার দিকে যাচ্ছিলেন। পুবাইলের সমরসিং এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ভোগড়া-ভুলতা মহাসড়কের ডিভাইডারে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহী দুজন ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) সিদ্দিক হোসেন জানান, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যান বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার চালক স্থানীয় দক্ষিণ সালনা এলাকার এমদাদুল হক (৪০) এবং আরোহী নারী জামালপুরের সরিষাবাড়ি উপজেলা এলাকার মাধবী প্রসাদ (৪২) নিহত হন। এ দুর্ঘটনায় আহত হন অন্তত চার জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করা হলেও কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম