মেঘনায় ট্রলার ডুবে নিখোঁজের ৩১ ঘণ্টা পর জেলের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৬আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৬

মুন্সীগঞ্জ শহরের পৌরসভার মোল্লারচর এলাকার অদূরে নারায়ণগঞ্জের সোনারগাঁও চর হোগলা গ্রামের মেঘনা নদীতে ট্রলার ডুবে নিখোঁজ জেলের মরদেহ ৩১ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টায় তার মরদেহ উদ্ধার করা হয়। 

সোমবার ভোর ৬টায় বালুর বাল্কহেডের ধাক্কায় ডুবে যায় ছয় জেলেসহ ইঞ্জিনচালিত মাছ ধরার ট্রলার। পরে পাঁচ জন সাঁতরে তীরে আসলেও নিখোঁজ হন মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুরের বাসিন্দা মো. শরিফ (৩২)।

ঘটনার পর উদ্ধার কাজ পরিচালনা করে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। গতকাল থেকে খোঁজাখুঁজির পর আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে মুন্সীগঞ্জের সীমান্তবর্তী নারায়ণগঞ্জের চরকিশোরগঞ্জ কৃষপুর এলাকা থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় শরিফের মরদেহ।

মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক শফিকুল ইসলাম।

/এমএএ/
সম্পর্কিত
বন্যা পরিস্থিতি নিয়ে যা জানা গেলো
ইলিশের জালে ধরা পড়ছে বড় বড় পাঙাশ, দামও কম
সদরঘাটে ট্রলারডুবি: নিখোঁজ দুই যাত্রী সাঁতরে অন্য পাড়ে উঠেছেন
সর্বশেষ খবর
দেশের ১৯ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি 
দেশের ১৯ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি 
ছাত্রজীবনেই শক্তিশালী পেশাগত পরিচয় গড়ে তুলবেন কীভাবে
ছাত্রজীবনেই শক্তিশালী পেশাগত পরিচয় গড়ে তুলবেন কীভাবে
ফাইনাল হেরে মাঠেই হাতাহাতি, নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার একাধিক তারকা
ফাইনাল হেরে মাঠেই হাতাহাতি, নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার একাধিক তারকা
বার্নহ্যামের মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রী হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী স্ট্রিটিং
বার্নহ্যামের মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রী হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী স্ট্রিটিং
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
চল্লিশে বুড়িয়ে যাওয়ার দিন শেষ, এখন ‘প্রাইম টাইম’
চল্লিশে বুড়িয়ে যাওয়ার দিন শেষ, এখন ‘প্রাইম টাইম’
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না