অবরোধ উঠলে ১৪৪ ধারা প্রত্যাহার হবে, তদন্ত কমিটি গঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৮ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৯

খাগড়াছড়িতে চলছে অনির্দিষ্ট কালের অবরোধ। একই সঙ্গে চলমান আছে জারি হওয়া ১৪৪ ধারা। বন্ধ আছে সব ধরনের যানবাহন, দোকান-পাট ও ব্যবসা-বাণিজ্য। পরিস্থিতি এখনও থমথমে। এর মধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। অবরোধ প্রত্যাহারের পর পরিস্থিতি অনুযায়ী ১৪৪ ধারা প্রত্যাহার করা হবে বলে জানান তিনি।

ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক।

এ সময় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। তিনি জানান, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসার বিষয়টি প্রশাসন তদারকি করছে। সরকারের সব সংস্থা ক্ষতিগ্রস্তদের পাশে আছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পুনর্বাসন এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে।

জেলাপ্রশাসক আরও জানান, অবরোধকারীদের সংগে আলোচনার চলছে। আলোচনার মাধ্যমেই পরিস্থিতির উন্নতি হবে, সমস্যার সমাধান হবে। অবরোধকারীরা আট দফা দাবি দিয়েছে। তার মধ্যে সাতটি প্রক্রিয়াধীন রয়েছে। সাম্প্রতিক ঘটনা তদন্তে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সবকিছু সমাধান করতে সময় দিতে হবে। অবরোধকারীদের অবরোধ প্রত্যাহার হলেই পরিস্থিতি বিবেচনায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হবে। 

এ সময় পুলিশ সুপার আরেফিন জুয়েল, জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা ও গুইমারা উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
উত্তরায় দ্বিতীয় দি‌নের ম‌তো পোশাকশ্রমিকদের সড়‌কে অবস্থান, যানজট তীব্র
মহাসড়ক অবরোধ করলেন শ্রমিকরা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
সাজেকে ফের অবরোধের ঘোষণা, অনিশ্চয়তায় পর্যটকেরা
সর্বশেষ খবর
ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা
ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
বাড়ি ময়মনসিংহে পোস্টিং রাঙামাটি, ইয়াবাসহ বিজিবি সদস্য ধরা খেলেন ব্রাহ্মণবাড়িয়ায়
বাড়ি ময়মনসিংহে পোস্টিং রাঙামাটি, ইয়াবাসহ বিজিবি সদস্য ধরা খেলেন ব্রাহ্মণবাড়িয়ায়
রাজশাহীতে নজর কেড়েছে ৪৫ ফুট ও কয়েন চকলেটের দুর্গাপ্রতিমা
রাজশাহীতে নজর কেড়েছে ৪৫ ফুট ও কয়েন চকলেটের দুর্গাপ্রতিমা
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন