ট্রেনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বাজি জব্দ

কুমিল্লা প্রতিনিধি
০১ অক্টোবর ২০২৫, ১৪:২৪আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ১৪:২৪

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে বিশেষ টাস্কফোর্স অভিযানে সাড়ে চার লাখ ভারতীয় বাজি জব্দ করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার জাহানের উপস্থিতিতে অভিযান চালানো হয়। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অ্যাডজুটেন্টের নেতৃত্বে বিজিবি, জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ ও সাধারণ পুলিশের সমন্বয়ে টাস্কফোর্স দল কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে অভিযান পরিচালনা করে। এ সময় চার লাখ ৫৪ হাজার ৪০০টি বিভিন্ন প্রকার ভারতীয় বাজি মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়। বাজিগুলোর আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে এক কোটি ৩৭ লাখ ১০ হাজার টাকা।

বিজিবি জানায়, জব্দকৃত বাজি বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

চোরাচালান প্রতিরোধে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম