সময়ের আগেই ছাড়লো ট্রেন, হাত হারালেন নারী যাত্রী

পাবনা প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২৫, ১৪:৪৫আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ১৪:৪৫

পাবনার ভাঙ্গুড়ায় রেলওয়ের অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতায় এক নারী যাত্রী মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকাল ১০টার দিকে বড়াল ব্রিজ রেলস্টেশন থেকে নির্ধারিত সময়ের আগেই ছেড়ে যাওয়া ধূমকেতু এক্সপ্রেস থেকে নামতে গিয়ে ট্রেনের চাকায় কাটা পড়ে হাত হারিয়েছেন তিনি।

দুর্ঘটনার শিকার যাত্রীর নাম সুফিয়া বেগম (৩০)। তিনি ফরিদপুরের বেরহলিয়া গ্রামের সেনাসদস্য মাসুদ রানার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে রাজশাহীগামী ট্রেনটি প্রায় আধা ঘণ্টা দেরিতে পৌঁছালেও স্টেশনে মাত্র কয়েক মুহূর্ত থেমে যাত্রী ওঠানামা শেষ হওয়ার আগেই গন্তব্যের দিকে ছুটে যায়। ঠিক সেই সময় নামতে গিয়ে ট্রেনের নিচে পড়ে হাত হারান সুফিয়া বেগম। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। চিকিৎসকরা অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে অন্যখানে পাঠান।

এই ঘটনায় যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সময় না মেনে ট্রেন ছেড়ে দেওয়া এবং যাত্রীদের নিরাপত্তা নিয়ে রেলের উদাসীনতাই এই দুর্ঘটনার মূল কারণ।’

অভিযোগের মুখে স্টেশন মাস্টার আল মামুন দায় এড়িয়ে বলেন, ‘স্টেশনে কোনও সিগন্যাল নেই। ট্রেন কখন ছাড়বে সেটা চালকের বিষয়। আমি তখন টিকিট বিক্রি করছিলাম।’

/এমএএ/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম