‘কারা নির্বাচন করবেন এ মাসে হয়তো সেই নির্দেশনা দেবেন তারেক রহমান’

চাঁদপুর প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২৫, ১৮:৫৩আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ১৮:৫৩

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেছেন, ‘আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়েই এগিয়ে যাচ্ছি। হয়তো এ মাসের মাঝামাঝি সময়ে হয়তো আমাদের নেতা তারেক রহমান নির্বাচনি আসনগুলোতে কারা কারা নির্বাচন করবেন সেই নির্দেশনা দেবেন। সেই লক্ষ্যে দলে কাজ করা হচ্ছে।’

শনিবার (৪ অক্টোবর) চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

সভায় সেলিম ভূঁইয়া আরও বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে আগামী এক মাসের মধ্যে নির্বাচন হবে, তাহলে আমরা এক মাসের মধ্যেই নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি। আপনারা জানেন, একটি দল নানা ষড়যন্ত্র করে আগামী নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র করছে। কিন্তু তাদের কোনও ষড়যন্ত্রই নির্বাচনকে রুখতে পারবে না। এ দেশের জনগণ সম্মিলিতভাবে জবাব দেবে।’

তিনি বলেন, ‘একটি মৌলবাদী দল মানুষকে বিভ্রান্ত করছে। তারা জান্নাতের টিকিট দেওয়ার কথা বলে রাজনীতি করে। জান্নাতের টিকিট দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ বেহেশতের টিকিট দিতে পারে না। তারা বাড়ি বাড়ি নারীদের দিয়েও অপপ্রচার করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল অনেক শক্তিশালী। আমাদের দেশের নারীরা জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে অনেক ভালোবাসেন। তাদের কথায় কেউ বিভ্রান্ত হবেন না।’

পিআর পদ্ধতি প্রসঙ্গে সেলিম ভূঁইয়া বলেন, ‘যারা পিআর পদ্ধতির কথা বলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তারা কখনও সফল হবে না। বাংলাদেশের জন্য পিআর একটি অচল পদ্ধতি। আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালে পিআর সিসটেমের জন্য গত ১৭ মাসে ১০ বার সরকার গঠন করা হয়েছে। বাংলাদেশে এটি হতে দেওয়া যাবে না। যাদের সঙ্গে জনগণের কোনও সম্পর্ক নেই, তারা এ ধরনের কথা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাদের এ উদ্দেশ্য কখনও সফল হবে না।’

তিনি আরও বলেন, ‘বিএনপির রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নে আমরা কাজ করছি, ঘরে ঘরে যাচ্ছি। এই ৩১ দফার মধ্যে রাষ্ট্র সংস্কারের কথা রয়েছে, বিভিন্ন সংস্কারের কথা বলা রয়েছে আগামী দিনে রাষ্ট্রকে আমরা কীভাবে ঢেলে সাজাবো সেটি আমাদের নেতা তারেক রহমান বোঝেন। আগামী দিনে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। আমরা আওয়ামী লীগের মতো বলবো না, সিঙ্গাপুর বানাবো। আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হলে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করা হবে।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লা সেলিমের সঞ্চালনায় সাধারণ সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।

/এমএএ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের