কুয়াকাটায় ৪ হোটেলকে জরিমানা

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২৫, ১৬:৫৯আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ১৬:৫৯

পটুয়াখালীর কুয়াকাটায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সরবরাহ এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া হোটেল পরিচালনার দায়ে চারটি খাবার হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৫ অক্টোবর) বিকালে কুয়াকাটার চৌরাস্তা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদিক।

অভিযানে মায়ের দোয়া, গাজী রেস্তোরাঁ ও হোটেল বৈশাখীকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সরবরাহ এবং যথাযথ কাগজপত্র না থাকার কারণে প্রত্যেককে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ‘হোটেল আপনজন’কে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, ‘বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন ২০১৪-এর ১৯ ধারা অনুযায়ী এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

কুয়াকাটায় পর্যটকদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। যারা নিয়ম ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
সমুদ্রের নিচে একসময় লুকিয়ে থাকা ‘ভিনগ্রহের’ ভূখণ্ড
তাসকানির নয়নের মণি পাঁচ দ্বীপ, যেখানে মিলবে প্রকৃতি, ইতিহাস ও নির্জনতার স্বাদ
ইতিহাসের নীরব সাক্ষী চাঁপাইনবাবগঞ্জের তাহখানা
সর্বশেষ খবর
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
এবার বড়রাও যাচ্ছে চীনে
এবার বড়রাও যাচ্ছে চীনে
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন