রাজশাহী মেডিক্যালে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৫, ১৯:০৮আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ১৯:০৮

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৮টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শনিবার (১১ অক্টোবর) রামেক হাসপাতাল থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মারা যাওয়া রোগীর নাম মোস্তফা। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা।

প্রতিবেদনে বলা হয়, মোস্তফা ৭ অক্টোবর ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালের ৩০নং ওয়ার্ডে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন দুপুর ২টার দিকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

রামেক হাসপাতালের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমানে হাসপাতালে দুই শিশুসহ ৩৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ২৬ জন পুরুষ ও ৭ জন নারী। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জন রোগী ভর্তি হয়েছেন, যার মধ্যে ১৩ জন রাজশাহীর বাসিন্দা।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস জানান, চলতি মৌসুমে এ পর্যন্ত হাসপাতালে ৮১৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৭৬৭ জন সুস্থ হয়েছেন এবং ১১ জনের মৃত্যু হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী