বিভাগ আন্দোলন করে ফেরার পথে নোয়াখালীর বাস আটকে দিলো কুমিল্লার জনতা

কুমিল্লা প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৫, ২০:৪৬আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ২০:৪৬

নোয়াখালী বিভাগ চেয়ে আন্দোলন করে ঢাকা থেকে ফেরার পথে কুমিল্লায় আন্দোলনকারীদের বাস আটকে দিয়েছে স্থানীয় জনতা। শনিবার সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে। এতে তীব্র যানজট সৃষ্টি হয়।

জানা গেছে, নোয়াখালী বিভাগ চেয়ে রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ফিরছিলেন নোয়াখালীর আন্দোলনকারীরা। তারা পদুয়ার বাজার এলাকায় আসলে স্বাধীন বাংলা নামের বাসটি আটকে দেয় স্থানীয় জনতা। এ সময় পরপর ছেড়ে আসা আন্দোলনকারীদের বহন করা কয়েকটি বাস আটকে দেওয়া হয়। তাৎক্ষণিক ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এভাবে প্রায় ঘণ্টাখানেক অবরোধ করে রাখা হয় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক। এতে যানজট ছড়িয়ে পড়ে ঢাকা-চট্টগ্রাম, কুমিল্লা-নোয়াখালী ও কুমিল্লা শহরমুখী সড়কে। পরে পুলিশ এসে আন্দোলনকারীদের নিবৃত্ত করে সড়ক থেকে সরিয়ে নেয়। তবে রাত ৮টা পর্যন্ত প্রত্যেক সড়কেই তীব্র যানজট ছিল।

রাত ৮টায় লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর বলেন, ‘এখনও যানজট আছে। আমরা যানজট নিরসনে কাজ করছি। আন্দোলনকারীদের বহন করা বাসটি ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয় জনতাকে নিবৃত্ত করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের