গাজীপুরে টেক্সটাইল কারখানার শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২৫, ১৩:১০আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১৩:১০

গাজীপুরে সিনথেটিক ফাইবারস লিমিটেড নামে একটি টেক্সটাইল কারখানার শ্রমিকরা নয় দফা দাবিতে বিক্ষোভ করছেন। সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে মহানগরীর কোনাবাড়ী বিসিক শিল্প এলাকায় ওই কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভকারী শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষের কাছে নয় দফা দাবি জানানোর পরও তারা কোনও সিদ্ধান্ত না নেওয়ায় তারা বিক্ষোভ করছেন।

শ্রমিকদের দাবিগুলো হলো– ১. প্রতি মাসের বেতন পরবর্তী মাসের সাত অথবা ১০ কর্মদিবসের মধ্যে পরিশোধ করতে হবে; ২. মেডিক্যাল ছুটি নিয়ে গেলে হাজিরা বোনাস থাকতে হবে; ৩. মেডিক্যাল ছুটি কারখানার মেডিক্যাল সেন্টারের নিয়োগপ্রাপ্ত চিকিৎসক ছাড়া কোনও কর্মকর্তা পাস করতে পারবেন না, মেডিক্যালে সব ধরনের ওষুধ থাকতে হবে; ৪. সর্বনিম্ন ১৫০ টাকা নাইট বিল দিতে হবে; ৫. প্রতি বছর জানুয়ারি মাসে অর্জিত ছুটির টাকা পরিশোধ করতে হবে; ৬. শ্রমিকের নিরাপত্তার জন্য ছোট বাটন ফোন আনার অনুমতি দিতে হবে; ৭.  অব্যাহতি নেওয়া শ্রমিক-কর্মচারীদের সার্ভিস বেনিফিটের টাকা সঙ্গে সঙ্গে পরিশোধ করতে হবে; ৮. বিনা কারণে কোনও শ্রমিককে চাকুরিচ্যুতি করা যাবে না; ৯ কোন কারণে শ্রমিককে চাকরিচ্যুত করলে চলতি মাস এবং তিন মাস ১৩ দিনের বেতনসহ অব্যাহতির টাকা বুঝিয়ে দিতে হবে।

এ বিষয়ে ওই কারখানার প্রশাসনিক কর্মকর্তা আওরঙ্গ জেব খান বলেন, ‘সেপ্টেম্বর মাসের বেতন ১৬ তারিখ দুপুর ১২টার মধ্যে পরিশোধ করা হবে। অন্য দাবিগুলো পর্যায়ক্রমে মেনে নেওয়া হবে।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পরিদর্শক (কোনাবাড়ী জোন) মোর্শেদ জামান জানান, শ্রমিকরা নয় দফা দাবিতে কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি