তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের প্রয়াণ দিবস আজ

খুলনা প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২৫, ১৫:৫২ আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১৬:৪৭

ঐতিহাসিক তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের ২৩তম প্রয়াণ দিবস আজ সোমবার ১৩ অক্টোবর। ২০০২ সালের এই দিনে প্রয়াত হন শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রামী এই নারী।

ইলা মিত্রের জন্ম ১৯২৫ সালের ১৮ অক্টোবর কলকাতায়। আগামী ৩১ অক্টোবর ঝিনাইদহে পালিত হবে তার জন্মশতবর্ষ।

জন্মের সময় তার নাম রাখা হয় ইলা সেন। রমেন মিত্রের সঙ্গে বিয়ের পর তিনি ইলা মিত্র নামে পরিচিতি লাভ করেন। ইলার বাবা নগেন্দ্রনাথ সেন ছিলেন ব্রিটিশ সরকারের অধীন বাংলার অ্যাকাউন্ট্যান্ট জেনারেল। কলকাতার বেথুন স্কুল ও কলেজে লেখাপড়া করেন ইলা। এর পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে এমএ ডিগ্রি অর্জন করেন। ইলা মিত্র ছিলেন রাজ্য জুনিয়র অ্যাথলেটিকস চ্যাম্পিয়ন এবং ১৯৪০ সালে জাপানে অলিম্পিকের জন্য নির্বাচিত একমাত্র বাঙালি নারী অ্যাথলেট।

নারী আন্দোলনের মধ্য দিয়ে রাজনীতিতে যুক্ত হয়ে ইলা মিত্র ১৯৪৩ সালে ভারতীয় কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। ১৯৪৫ সালে বিয়ে হয় বিপ্লবী রমেন মিত্রের সঙ্গে। পরে দুজন মিলে তখনকার পূর্ব পাকিস্তানের চাঁপানবাবগঞ্জের নাচোল অঞ্চলের তেভাগা আন্দোলনে নেতৃত্ব দেন।

এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল, উৎপন্ন ফসলের তিন ভাগের দুই ভাগ নয়, এক ভাগ পাবেন জমিদার-জোতদার, দুই ভাগ নেবেন কৃষক। ভূমিহীন কৃষক ও সাঁওতালদের সংগঠিত করে এই অকুতোভয় নারী গড়ে তোলেন প্রতিরোধ বাহিনী। প্রতিরোধ আন্দোলন চলাকালে পুলিশের অবর্ণনীয় নির্যাতনের শিকার হন তিনি।

নাচোলের কৃষকদের আপনজন ইলা মিত্র শুধু তেভাগা আন্দোলন নয়, প্রগতিশীল আন্দোলনেরও উজ্জ্বল প্রদীপ হিসেবে পরিচিত।

‘কমরেড ইলা মিত্র জন্মশতবর্ষ উদযাপন পরিষদ’-এর আহ্বায়ক সবুজ বিপ্লব জানান, ঝিনাইদহের ভূমিকন্যা কমরেড ইলা মিত্রের জন্মশতবর্ষ (১৮ অক্টোবর ১৯২৫) উপলক্ষে আগামী ৩১ অক্টোবর শুক্রবার বিকাল ৩টায় ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জন্মশতবর্ষে কমরেড ইলা মিত্র স্মরণ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি