ছুরিকাঘাতে ছাত্রদল নেতাকে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ অক্টোবর ২০২৫, ০২:৪৭আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০২:৫৮

চট্টগ্রামের হাটহাজারীতে ছুরিকাঘাতে অপু দাস (৩২) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ সময় তার এক সহযোগী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে হাটহাজারী থানার চিকনদণ্ডী ইউনিয়নের চৌধুরীহাটের দাতারাম সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অপু দাস ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকার মিন্টু দাসের ছেলে এবং চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদেলর সভাপতি ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানিয়েছেন, মঙ্গলবার রাতে চৌধুরীহাট এলাকায় একটি ফুলের দোকানের সামনে কযেকজন যুবক এসে অপু দাস ও তার সহযোগী তানিম হোসেনকে ছুরিকাঘাত করে। এতে তারা গুরুতর আহত হন। রাত ৯টার দিকে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক অপুকে মৃত ঘোষণা করেন। আহত তানিম চিকিৎসাধীন আছেন।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বাংলা ট্রিবিউনকে বলেন, চৌধুরীহাটে একদল যুবক এসে অপু দাসকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নুরুল আবসার নামে একজনকে আটক করা হয়েছে। তবে কেন হত্যাকাণ্ড ঘটেছে, কারা ঘটনায় জড়িত, তা জানার চেষ্টা চলছে।

/এএম/এম/
সম্পর্কিত
যুবদল নেতা হত্যা: অস্ত্রধারীরা চিহ্নিত, গ্রেফতার হয়নি কেউ
হোস্টেলে স্কুলছাত্রকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ: এ পর্যন্ত যা জানা গেলো
ফ্ল্যাট বাসায় দুই সন্তানের মায়ের গলা কাটা লাশ
সর্বশেষ খবর
সাবেক এমপির গাড়িতে হামলা, ইউপি চেয়ারম্যান গ্রেফতার
সাবেক এমপির গাড়িতে হামলা, ইউপি চেয়ারম্যান গ্রেফতার
ফুটবল উন্মাদনায় নতুন নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’
ফুটবল উন্মাদনায় নতুন নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’
পুরো লেবানন পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে: ইসরায়েলি মন্ত্রী
পুরো লেবানন পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে: ইসরায়েলি মন্ত্রী
রেনশ ঝড়ে বাংলাদেশের সামনে ১৯৭ রানের লক্ষ্য
রেনশ ঝড়ে বাংলাদেশের সামনে ১৯৭ রানের লক্ষ্য
সর্বাধিক পঠিত
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
মাওলানা মামুনুল, পরকীয়া ও মুতা বিয়ে নিয়ে আলোচনা সংসদে
মাওলানা মামুনুল, পরকীয়া ও মুতা বিয়ে নিয়ে আলোচনা সংসদে
মাধ্যমিকে ফিরছে ভর্তি পরীক্ষা, থাকছে না কেন্দ্রীয় ব্যবস্থা
মাধ্যমিকে ফিরছে ভর্তি পরীক্ষা, থাকছে না কেন্দ্রীয় ব্যবস্থা
সাবেক প্রতিমন্ত্রীকে হাইকোর্ট জামিন দিলেও মুক্তির সুযোগ দেয়নি পুলিশ
সাবেক প্রতিমন্ত্রীকে হাইকোর্ট জামিন দিলেও মুক্তির সুযোগ দেয়নি পুলিশ