নদীভাঙনে ঘরহীন দুই শিশুর পুকুরে ডুবে মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৫, ১৮:১৫ আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১৮:১৫

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে মাসুম (৮) ও মারুফ (৭) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গাংচিল আবাসনে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা ওই এলাকার মাসুদের ছেলে। 

স্থানীয়রা জানান, ওই দুই শিশুর পরিবার গৃহহীন। কয়েক মাস আগে নদীভাঙনে তাদের আশ্রয়ণের ঘর নদীতে বিলীন হয়ে যায়। এরপর তারা রাস্তার পাশে ছাপড়া ঘর করে বসবাস করে। দুপুরে সোয়া ২টার দিকে দুই ভাই বাড়ির পাশে মসজিদের পুকুরে গোসল করতে যায়। ওই সময় তাদের পরিবারের সদস্যরা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। গোসলের সময় সবার অগোচরে দুজন পুকুরে পানিতে পড়ে যায়। একপর্যায়ে তাদের না দেখে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে পুকুরে তল্লাশি চালিয়ে শিশুদের উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম দুই সহোদরের মৃত্যুর বিষয়ে নিশ্চিত করে বলেন, ‘পরিবারের কোনও অভিযোগ না থাকায় মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
বেড়াতে গিয়ে সৈকতে ডুবে প্রাণ হারালেন ৮ শিক্ষার্থী
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
কর্ণফুলীতে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে