চাকসু নির্বাচনে ৪০০ ব্যালটে সই না থাকার অভিযোগ

চবি প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৫, ১৮:৪৪আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১৯:০২

ব্যবসায় প্রশাসন অনুষদ কেন্দ্রে নির্বাচন কর্মকর্তার সই ছাড়া কমপক্ষে ৪০০ ব্যালট বাক্সে জমা পড়েছে বলে অভিযোগ তুলেছেন বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থীরা।

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে এ বিষয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দিতে আসেন প্যানেলটির ভিপি প্রার্থী আবির বিন জাবেদ।

তিনি বলেন, ‘ব্যবসায় প্রশাসন অনুষদ কেন্দ্রে ৩৩৬নং কক্ষে ৪০০টি ব্যালট পেপারে সই ছিল না। এটি অনিয়ম। ব্যালট পেপারেও নির্বাচনি কর্মকর্তার স্বাক্ষরের ঘর রয়েছে। একজন ভোটারের একাধিক ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।’

এ ব্যাপারে ব্যবসায় প্রশাসন অনুষদের ৩৩৬ নম্বর কক্ষে দায়িত্বরত সহকারী প্রিসাইডিং কর্মকর্তা কাউসার হামিদ বলেন, ‘শুরুতে ব্যালটে সই করার নির্দেশনা ছিল না। অভিযোগ পাওয়ার পর ব্যালটে সই করা হচ্ছে।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেন বহিরাগতরা প্রবেশ করতে না পারে: অর্থমন্ত্রী
ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে দাঁড়ালেন এক নেতা
স্থানীয়দের হামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান