চট্টগ্রাম বোর্ডে পাসের হার কমেছে ১৮ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ অক্টোবর ২০২৫, ১২:০৪আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ১২:০৭

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ৫৭। জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৯৭ জন। গতবারের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ দুটিই কমেছে। গতবার পাসের হার ছিল ৭০ দশমিক ৩২। জিপিএ-৫ পেয়েছিলেন ১০ হাজার ২৬৯ জন। সে হিসাবে পাসের হার কমেছে প্রায় ১৮ শতাংশ আর জিপিএ-৫ কমেছে প্রায় ৪ হাজার।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে এসব তথ্য জানান পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন আহাম্মদ, সচিব এ কে এম সামছু উদ্দিন আজাদ প্রমুখ।

পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম ছাড়া কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীরা পরীক্ষা দেন। সব মিলিয়ে এবার পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ২ হাজার ৯৭০ জন। এর মধ্যে পাস করেছেন ৫৩ হাজার ৫৬০ জন। ছাত্রদের পাসের হার ৪৮ দশমিক ৯৫ এবং ছাত্রীদের পাসের হার ৫৫ দশমিক ৪৯।’

এবার বিভাগ হিসেবে বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৮ দশমিক ৭৫। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৫৫ দশমিক ৩০ এবং মানবিক বিভাগে পাসের হার ৩৭ দশমিক শূন্য ৮।

চট্টগ্রাম নগরীতে পাসের হার ৭০ দশমিক ৯০। আর নগরীর বাইরে জেলায় পাসের হার ৪৩ দশমিক ৬৩। তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটিতে পাসের হার ৪১ দশমিক ২৪, খাগড়াছড়িতে ৩৫ দশমিক ৫৩ এবং বান্দরবানে ৩৬ দশমিক ৩৮। অন্যদিকে কক্সবাজার জেলায় পাসের হার ৪৫ দশমিক ৩৯।

/এমএএ/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের