নিজ কক্ষ থেকে এনজিও কর্মীর মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২৫, ১৬:০৪আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ১৬:০৪

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে বিল্লাল হোসেন (৩৫) নামে এক এনজিওকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশন-এর ধাপেরহাট শাখার আবাসিক কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিল্লাল ওই শাখার সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি পঞ্চগড় জেলায়।

এ বিষয়ে এসকেএস ফাউন্ডেশন ধাপেরহাট শাখার ব্যবস্থাপক সাইদুর রহমান বলেন, ‘আমি বর্তমানে ছুটিতে আছি। বিল্লাল হোসেন আমাদের শাখায় সহকারী ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন। শুনেছি, তার স্ত্রীর সঙ্গে কিছুদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। হয়তো এ অভিমান থেকেই তিনি আত্মহত্যা করতে পারেন।’

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সরকার বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।'

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম