ময়মনসিংহে যুবককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৫, ১২:৫৭ আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১২:৫৭

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের রঘুরামপুর গ্রামে সংঘর্ষে ইকবাল হোসেন (২৭) নামে এক যুবক হত্যার শিকার হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ইকবাল গ্রামের বাবুলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চাচির বিবাহবহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় ইকবালকে কুপিয়ে হত্যা করে চাচাতো ভাই সাদ্দাম (৩০) ও তার বাবা। এ ঘটনায় আরও তিন জন গুরুতর আহত হয়েছেন।

ফুলপুর থানার ওসি আব্দুল হাদী জানান, খবর পেয়ে ফুলপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানায় পুলিশ।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার