গাইবান্ধায় ‌‘ধর্ষণের শিকার’ হয়ে হাসপাতালে ভর্তি বৃদ্ধা নারী

গাইবান্ধা প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৫, ২১:১৯আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ২১:১৯

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাঠ থেকে ছাগল আনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন ৬৬ বছরের এক বৃদ্ধা নারী। অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পরই পালিয়ে গেছে অভিযুক্ত আইয়ুব আলী (৪৫)। রবিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের একটি কৃষিজমিতে ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্ত আইয়ুব ওই ইউনিয়নের বাসিন্দা। পেশায় কৃষক আইয়ুব দুই সন্তানের বাবা।

ভুক্তভোগীর স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে ফাঁকা মাঠে ঘাস কাটছিল আইয়ুব আলী। ওই বৃদ্ধা ছাগল আনতে মাঠে যান। এ সময় আইয়ুব জোর করে তাকে কৃষিজমিতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। বৃদ্ধাকে উদ্ধার করে প্রথমে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার চিকিৎসক কানিজ ফাতেমা মনি বলেন, ‘ওই বৃদ্ধাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। রক্তক্ষরণ দেখা গেছে। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সরকার বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। ভুক্তভোগী ও তার স্বজনদের সঙ্গে কথা বলেছি আমরা। ঘটনার পর অভিযুক্ত আইয়ুব পালিয়ে গেছে। তার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে এবং গ্রেফতারের চেষ্টা চলছে।’

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দীন খন্দকার বলেন, ‘ওই বৃদ্ধা হাসপাতাল ভর্তি আছেন। তার স্বজনরা চিকিৎসার ব্যস্ততায় এখনও থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে মামলা হবে।’

/এএম/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের