সেই ব্যতিক্রমী গোলাপি হাতি শাবকটির মরদেহ মিললো কাপ্তাই হ্রদে

রাঙামাটি প্রতিনিধি
২১ অক্টোবর ২০২৫, ১৯:৪৩আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ১৯:৫৯

রাঙামাটির ব্যতিক্রমী বুনোহাতির শাবকটির মরদেহ মিলেছে কাপ্তাই হ্রদে। মাস কয়েক আগে ভিন্নধর্মী গায়ের রঙের কারণে আলোচনায় আসে হাতিটি। মঙ্গলবার সকালে হ্রদের পানিতে ভেসে আসার সময় মরদেহটি দেখতে পান স্থানীয়রা।

রাঙামাটির বরকল উপজেলার দুর্গম বরুণাছড়ি এলাকায় বাজারের পাশেই হ্রদে ভাসমান মৃত হাতি শাবকটির দেখা মেলে।

খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সেখানে গেলেও পেছন থেকে সাঁতরে আসা বুনোহাতির একটি পালের কারণে হাতিটির মরদেহ উদ্ধার বা সৎকার করতে পারছেন না।

পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের সুবলং রেঞ্জের কর্মকর্তা মতিউর রহমান বলেন, ‘বিরল রঙের হাতির শাবকটির মরদেহ পাওয়া গেছে। তবে আমরা হাতিটির কাছে যেতে পারছি না, কারণ শাবকটির মাসহ বুনোহাতির একটি পাল সেখানে দাঁড়িয়ে আছে। তাদের সরিয়ে দিয়ে আমরা হাতিটিকে উদ্ধার করার চেষ্টা করছি। আমরা মূলত অপেক্ষাই করছি।’

তিনি আরও বলেন, ‘আমরা ধারণা করছি মাসহ পাহাড় থেকে নামার সময় পা পিছলে শাবকটি হয়তো পানিতে পড়ে গেছে। সেখান থেকে আর উঠতে পারেনি।’

প্রসঙ্গত, এই বছরেই জুন মাসে কাপ্তাই হ্রদ সাঁতরে পার হওয়ার সময় ধারণ করা একটি ভিডিওতে প্রথমবারের মতো হাতিটির সন্ধান মিললে আলোচনা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। তখন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, এটি খুবই স্বাভাবিক একটি ঘটনা। কখনও কখনও এমন অদ্ভুত রঙ হয় বিভিন্ন প্রাণীর। এটি মূলত একটি হরমোনজনিত ইস্যু এবং হাতির জিনগত কোনও অস্বাভাবিকতার কারণে অনেক সময় হাতির গায়ের রঙের ভিন্নতা আসে এবং এই শাবকটির ক্ষেত্রেও তাই হয়েছে।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
দেড় ঘণ্টা মাটি সরিয়ে মিললো গৃহবধূর লাশ, অল্পের জন্য বাঁচলেন স্বামী ও তিন সন্তান
পাহাড় থেকে ৩০০ ফুট নিচে পড়ে গুরুতর আহত মা হাতিটি মারা গেছে 
প্রধানমন্ত্রীর নির্দেশে আহত বন্য হাতির চিকিৎসা চলছে 
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
কাস্টমসের নথি না পাওয়ায় ৮ হাজার কোটি টাকা পাচার অনুসন্ধানে ধীরগতি
কাস্টমসের নথি না পাওয়ায় ৮ হাজার কোটি টাকা পাচার অনুসন্ধানে ধীরগতি
বগুড়ায় হচ্ছে বিশ্ববিদ্যালয়, খুলছে উত্তরবঙ্গে উচ্চশিক্ষার নতুন দিগন্ত
বগুড়ায় হচ্ছে বিশ্ববিদ্যালয়, খুলছে উত্তরবঙ্গে উচ্চশিক্ষার নতুন দিগন্ত
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী