সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জন আটক

খাগড়াছড়ি প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২৫, ০০:৫৭আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০০:৫৭

খাগড়াছড়ির মাটিরাঙায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় বুধবার দুজনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটে সোমবার রাত সাড়ে ১০টার দিকে।

জানা যায়, ভিকটিম ওই এলাকায় অযোদ্ধা কালিমন্দিরে আত্মীয়ের সঙ্গে পূজা দেখতে গিয়েছিল। ওই সময় চার তরুণ তাকে কথার ছলে ডেকে নিয়ে ধর্ষণ করে।

পরে স্থানীয়ভাবে বিষয়টি আপস-মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। পরে স্থানীয়রা আজ দুজনকে আটক করে পুলিশে খবর দিলে মাটিরাঙা থানা পুলিশ তাদের হেফাজতে নেয়।

আটককৃত আসামিরা হলো– মাটিরাঙা উপজেলার চোংড়াগোপা গ্রামের অরুণ বিকাশ রোয়াজার ছেলে রনি বিকাশ ত্রিপুরা (৩২), উদয় কুমার ত্রিপুরার ছেলে ডেটল ত্রিপুরা (১৭)।

পলাতক দুই আসামি হচ্ছে–  যুদ্ধ কুমার ত্রিপুরার ছেলে সুমন বিকাশ ত্রিপুরা (১৮), হেয়াসা ত্রিপুরার ছেলে রিমন ত্রিপুরা (২২)।

বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ির পুলিশ সুপার জুয়েল আরেফিন। তিনি বলেন, ‘ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক আসামিদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে। আটক দুজনকে বৃহস্পতিবার আদালতে তোলা হবে।’

এদিকে, এ ঘটনায় স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
ছাত্রকে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার
ছেলেকে বেঁধে সামনেই মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, করলো ভিডিও
দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার