ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ অক্টোবর ২০২৫, ১৮:৩৮ আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ১৮:৩৮

বাংলাদেশে ইসকন (আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ) নিষিদ্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজের পর চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা আলী উসমান।

সমাবেশে বক্তারা বলেন, ‘যেভাবে অপরাধে জড়িত থাকার কারণে আওয়ামী লীগের মতো দল নিষিদ্ধ করা হয়েছে; যেভাবে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের অন্যায়ের কারণে বিচারের আওতায় আনা হয়েছে; ঠিক সেভাবেই ইসকনের মতো উগ্র সংগঠনকেও আইনের আওতায় আনতে হবে। তারা অ্যাডভোকেট আলিফকে হত্যা করেছে। সারা দেশে ব্যাপক আকারে ধর্ষণের মতো ঘটনা ঘটিয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে ইসলামী নেতৃবৃন্দ ও ইমাম-খতিবদের উপর হামলা চালিয়েছে। এমনকি গাজীপুরে গুমের ঘটনায়ও তাদের সম্পৃক্ততা রয়েছে। তাই সরকারের জোর দাবি জানাচ্ছি সরকার যেন এই সন্ত্রাসী সংগঠনকে অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করে।

‘দেশে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে ইসকন নিষিদ্ধ ঘোষণা করা ছাড়া আর কোনও বিকল্প নেই।’

হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগর প্রচার সম্পাদক মাওলানা ইকবাল খলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইযহার এবং বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দীন মুনীর।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন– হেফাজতে ইসলামের কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম, কেন্দ্রীয় সহ-ত্রাণ ও পুনর্বাসন  সম্পাদক মাওলানা জাকারিয়া মাদানী, মহানগর নেতা মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা আব্দুল হালিম, মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ, মাওলানা আশরাফ বিন ইয়াকুব, মাওলানা আনাস বিন আব্বাস।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর নেতা মাওলানা এমদাদ উল্লাহ সোহাইল, কলিম হোসাইন, শোয়াইব উল্লাহ, জাহিদুল ইসলাম প্রমুখ।

 

/এমএএ/
সম্পর্কিত
হেফাজতের আমিরের সঙ্গে রাশেদ খাঁনের কী কথা হলো?
এবার সাভারে ওরস বন্ধের দাবি ‘তৌহিদি জনতার’, নেতৃত্বে বিএনপি-জামায়াত-হেফাজত
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের 
সর্বশেষ খবর
শক্তি নিয়ে দুর্গা এলো, আজও হবে মহাসপ্তমীর পূজা
শক্তি নিয়ে দুর্গা এলো, আজও হবে মহাসপ্তমীর পূজা
টিভিতে আজকের খেলা (১৮ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৮ অক্টোবর, ২০২৬)
সাভারে পোশাকশ্রমিকের মৃত্যু, সিসিটিভিতে কর্মকর্তার চড়াও হওয়ার দৃশ্য
সাভারে পোশাকশ্রমিকের মৃত্যু, সিসিটিভিতে কর্মকর্তার চড়াও হওয়ার দৃশ্য
‘উদ্যোগ’ কর্মসূচি থেকে ঋণ পেতে ৮ জেলায় ১৮ হাজারের বেশি আবেদন
‘উদ্যোগ’ কর্মসূচি থেকে ঋণ পেতে ৮ জেলায় ১৮ হাজারের বেশি আবেদন
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত