টুঙ্গিপাড়া এক্সপ্রেসে কাটা পড়ে তরুণের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২৫, ১৮:৫৮আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ১৮:৫৮

গোপালগঞ্জের চরপাথালিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে শাকিল আহমেদ ফয়সাল (১৯) এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে সদর উপজেলার গোবরা থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

মৃত শাকিল গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের ভেন্নাবাড়ি পশ্চিমপাড়া গ্রামের প্রবাসী কামাল শেখের ছেলে। তিনি এ বছর গোপালগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় শাকিলের। প্রতিদিন সকালে নামাজের পর তিনি হাঁটাহাঁটি করতেন।

শাকিলের ভাই রাসেদ জানান, প্রতিদিনের মতো আজও রেললাইন ধরে হাঁটার সময় দুর্ঘটনার শিকার হন শাকিল।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বোড়াশী রেল স্ট্রেশন ম্যানেজার রত্না বৈদ্য জানান, রাজবাড়ী থেকে রেল পুলিশ এসে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে।‌

ভাঙ্গা রেলওয়ে থানার এসআই সাফুর আহমেদ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। পরে বিকালে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে শাকিলের মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের