ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২৫, ১১:২৯আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ১১:৩৫

গাজীপুরের শ্রীপুরে শিশুশিক্ষার্থীকে (১২) ধর্ষণের অভিযোগে মহসিন (৩৫) নামে এক মাদ্রাসাশিক্ষককে মারধর করে পুলিশে দিয়েছে জনতা। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রের বাবা শ্রীপুর থানায় মামলা করেছেন। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় এ ঘটনা ঘটে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক এসব তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক মহসিন নেত্রকোনার আটপাড়া উপজেলার কাচুটিয়া গ্রামের আব্দুল হেকিমের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় দারুল হিকমাহ্ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠাবে পুলিশ।

ভুক্তভোগী শিশুটি ওই মাদ্রাসার আবাসিক শাখায় পড়তো।

শিশুটির বাবা ও স্থানীয়রা জানান, শুক্রবার কোনও এক সময় দারুল হিকমাহ্ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার ভেতরে তার ছেলেকে ধর্ষণ করে। বিকালে তার (শিশুটির) দাদা মাদ্রাসায় গেলে ছুটি নিয়ে দাদার সঙ্গে সে বাড়িতে চলে আসে। পরে শিশুটি বাড়িতে এসে দাদা ও বাবাকে বিষয়টি জানায়। সন্ধ্যায় শিশুটির তারা মাদ্রাসায় যান। এ সময় বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত শিক্ষককে মারধর করে মাওনা চৌরাস্তা হাইওয়ে পুলিশ বক্সে নিয়ে যায়।

এদিকে, শিশুশিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় জনতা রাত ৯টার দিকে পুলিশ বক্স ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে রাত ১১টার দিকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়। পরে অভিযুক্ত মাদ্রাসাশিক্ষককে পুলিশ বক্স থেকে আটক করে শ্রীপুর থানায় নিয়ে যায় পুলিশ।

/এমএএ/
সম্পর্কিত
ছেলেকে বেঁধে সামনেই মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, করলো ভিডিও
‘ইউএনওকে চমকায় দিবোনি, সে মুরোদও আছে’: মাদ্রাসার সভাপতিকে শিক্ষকের হুমকি
দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক
সর্বশেষ খবর
সালমানের গাড়ি ঘিরে ভিড়, ঘটলো দুর্ঘটনা: ভিডিও ভাইরাল
সালমানের গাড়ি ঘিরে ভিড়, ঘটলো দুর্ঘটনা: ভিডিও ভাইরাল
রাজধানীতে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
রাজধানীতে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা যে কোনও সময়
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা যে কোনও সময়
দোকানের ছাদেই হবে বিদ্যুৎকেন্দ্র 
দোকানের ছাদেই হবে বিদ্যুৎকেন্দ্র 
সর্বাধিক পঠিত
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ