৬ দিন আগে সিলেট চেম্বার নির্বাচন স্থগিত

সিলেট প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২৫, ১৫:৫৪আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ১৫:৫৪

নির্বাচনের মাত্র ছয় দিন আগে সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন স্থগিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ও চেম্বারের প্রশাসক বরাবরে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চেম্বারের প্রশাসক ও এডিএম সাঈদা পারভীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচন স্থগিতের নির্দেশনা তিনি পেয়েছেন। এর বাইরে আর কোনও মন্তব্য করতে তিনি রাজি হননি।

চিঠিতে দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনের জন্য ভোটার তালিকা হালনাগাদ করে পুনঃতফসিলের মাধ্যমে দুই বছর মেয়াদি (২০২৫-২-২৬) পরিচালনা পর্ষদের নির্বাচন আয়োজনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

প্রসঙ্গত, আগামী ১ নভেম্বর সিলেট চেম্বারের নির্বাচন অনুষ্ঠানের নির্ধারিত তারিখ রয়েছে। নির্বাচনে ব্যবসায়ীরা সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সম্মিলিত ব্যবসায়ী ফোরাম নামে দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন।

এদিকে, নির্বাচন স্থগিত হওয়ায় সম্মিলিত ব্যবসায়ী পরিষদের পক্ষ থেকে রবিবার বিকাল সাড়ে ৩টায় এক জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। নির্বাচন স্থগিত হওয়া নিয়ে সোস্যাল মিডিয়ায়ও পক্ষে-বিপক্ষে আলোচনা হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম