পথচারী নারীকে চাপা দিয়ে খাদে পড়লো বাস

মাদারীপুর প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২৫, ১৬:১২আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ১৬:১২

মাদারীপুরে একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়েছে। এ সময় ওই বাসের চাপায় এক পথচারী নারী নিহত হয়েছেন। রবিবার বেলা ১১টার দিক সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উকিলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম ফাতেমা বেগম (৫৫)। তিনি মস্তফাপুর ইউনিয়নের চতুরপারা মোল্লাকান্দি এলাকার জব্বার মোল্লার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর পুরাতন বাসস্টান্ড থেকে টেকেরহাট যাচ্ছিল একটি লোকাল বাস। পথে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উকিলবাড়ি এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ফাতেমা বেগমকে চাপা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় বাসের চাপায় আহত ফাতেমাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদারীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর শেখ আহাদুজ্জামান বলেন, ‘আমরা সকাল সাড়ে ১১টায় খবর পাই উকিলবাড়ি এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে। সরঙ্গ সঙ্গে দুটি ইউনিট নিয়ে আমরা ঘটনাস্থলে আসি। ঘটনাস্থল থেকে তিন জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে এক নারী নিহত হয়েছেন। আমাদের উদ্ধার কাজ চলমান আছে। রেকারের সাহায্যে উদ্ধার কাজ চলছে।

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম