সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে যুবক নিহত

সিলেট প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৫, ০৮:৪৮ আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০৮:৪৮

সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দনা সীমান্তে ভারতের অভ্যন্তরে অস্ত্রধারী খাসিয়াদের গুলিতে শাকিল আহমদ (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

রবিবার (২৬ অক্টোবর) বিকাল ৪টার দিকে দনা সীমান্তবর্তী ১৩৩৪নং মেইন পিলারের ভারতের ৩শ গজ ভেতরে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, সীমান্তবর্তী দনা পাতিছড়া গ্রামের আব্দুর রউফের ছেলে শাকিল আহমদসহ আরও দুই জন রবিবার দুপুরে দনা সীমান্ত দিয়ে ভারতের মেঘালয় রাজ্যের দনা খাসিয়া পুঞ্জিতে প্রবেশ করে সুপারি পাড়তে যায়। সে সময় অস্ত্রধারী খাসিয়ারা তাদের উপর গুলি করলে শাকিল আহমদ গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে তার সহযোগীরা বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসেন। পরে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

দনা বিজিবি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা জানান, ভারতীয় খাসিয়াদের গুলিতে শাকিল আহমদ আহত অবস্থায় চিকিৎসার জন্য সিলেট নিয়ে যাওয়ার পথে মারা গেছেন বলে জানতে পেরেছেন। 

কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল বাংলা ট্রিবিউনকে জানান, ভারতীয় খাসিয়াদের গুলিতে শাকিল আহমদ নামে এক যুবকের মৃত্যুর সংবাদ তিনি দনা বিজিবি ক্যাম্প থেকে জানতে পেরেছেন। যুবককে আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসমানী হাসপাতালে তার ময়নাতদন্ত হবে বলে জানান ওসি।

/এমএএ/
সম্পর্কিত
ভারতীয় সীমান্তরক্ষীদের গুলিতে ২ পাকিস্তানি নিহত
বিএসএফের গুলিতে সীমান্তের ওপারে বাংলাদেশি নিহত, বিজিবির পতাকা বৈঠক আহ্বান
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ হয়ে ফিরলো বিএসএফ
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা